Exam App
Exam App

About Academic Corridor

প্রতিষ্ঠাতা : ড. সন্তোষকুমার মণ্ডল এম.এ, পি-এইচ.ডি, প্রাক্তন ইউ.জি.সি গবেষক, অভিজ্ঞ শিক্ষক (কলেজ ও বিশ্ববিদ্যালয়), লেখক, প্রকাশক, পিয়ার-রিভিয়ুড ইন্টারন্যাশনাল মালটিডিসিপ্লিনারি অ্যাকাডেমিক জার্নাল 'উদ্দালক' পত্রিকার প্রধান সম্পাদক। 'আকাদেমিক করিডর' ড. মণ্ডলের মস্তিষ্কপ্রসূত প্রতিষ্ঠান।



২০২৫ খ্রিস্টাব্দে শিক্ষক-গড়ার প্রতিষ্ঠান হিসাবে 'আকাদেমিক করিডর'-এর পথচলা শুরু। স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রতিটি অঙ্গনে যোগ্য শিক্ষক গড়ে তোলাই আমাদের অভিপ্রায়। শিক্ষক হতে হলে এন.টি.এ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি), সি.এস.সি (কলেজ সার্ভিস কমিশন), এস.এস.সি (স্কুল সার্ভিস কমিশন), পি.এস.সি (পাবলিক সার্ভিস কমিশন) ইত্যাদি প্রতিষ্ঠানের নেওয়া যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নেট, সেট, পি.এস.সি, এস.এল.এস.টি, টেট ইত্যাদি বৈকল্পিক প্রশ্নোত্তরভিত্তিক পরীক্ষার প্রস্তুতিতে মক্ টেস্ট অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। আকাদেমিক করিডর অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের উপর্যুপরি মক্ টেস্টের সুযোগ দিচ্ছে, যাতে ক'রে তাঁরা নিজেদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করতে পারেন। প্রতিটি মক্ টেস্টের স্বতন্ত্র ডাউট ক্লিয়ারিং-এর ভিডিও দেওয়া হবে, যা তাদের লক্ষ্যপূরণে সহায়ক হবে এবং সফলতা অর্জন করবে। আশা করি, এই প্রতিষ্ঠান তাঁদের এতটাই অনুপ্রাণিত করবে, যে তাঁদের সেরাটা বেরিয়ে আসবে এবং তাঁরা চূড়ান্ত সম্ভাবনায় পৌঁছে যাবেন।

undefined